শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪৪ পিএম, ২০২৫-১০-০৫
পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাথা।
আজ রবিবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এনিয়ে ওই জেলায় অস্থিরতা সৃষ্টি হয়।
৮ দিন পর গতকাল শনিবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় তুলকালাম হয়েছে, মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের সংশ্লিষ্টতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর করা মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল অভিযোগ প্রত্যাখ্যান করে এ কথা বলেন
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited